
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার দিন পেরিয়ে গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কন্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এ সময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার ( উল্লাপাড়া ) অমৃত সুত্রধর, মডেল থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ প্রমুখ।
ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত বিভিন্ন এলাকা ঘুরে প্রায় চল্লিশ জনের মাঝে শীতবস্ত্র কন্বল বিতরণ ও তাদের পরিবারের খোজ খবর নেন।
আপনার মতামত লিখুন :