নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নি-হত | Daily AjKaler Kontho

নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নি-হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন
নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নি-হত

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁ সদরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক যাত্রী নি-হত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ডিসেম্বর) ভোরে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে। এসময় অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়েছে। নিহত মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।

নি-হতের পরিবার সূত্রে জানা যায়, নি-হত মোমেনা খাতুন চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হয়ে একটি অটোরিকশায় চড়ে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এসময় দয়ালের মোড়ে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনা স্থলেই মোমেনা খাতুন নি-হত হোন।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।