বিচার বিভাগ ধ্বংসের দায় সাবেক দুই প্রধান বিচারপতির | Daily AjKaler Kontho

বিচার বিভাগ ধ্বংসের দায় সাবেক দুই প্রধান বিচারপতির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
বিচার বিভাগ ধ্বংসের দায় সাবেক দুই প্রধান বিচারপতির

আজকালের কন্ঠ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বিচার বিভাগ ধ্বংসে সাবেক দুই প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনকে দায়ী করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে আবারও ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বিচার বিভাগ ধ্বংসে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের পর আরেক সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দায়ী।