সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর বিজয় দিবসে শোভাযাত্রা ও সমাবেশ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর বিজয় দিবসে শোভাযাত্রা ও সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন
সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর বিজয় দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে আজ সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা জামায়াতে ইসলামীর‌ উদ্যোগে শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে পৌরসভার ঐতিহাসিক গণময়দানে নেতাকর্মীদের জমায়েত শেষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে আরামনগর বাজার জি.কে প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের শুরা সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, পৌর আমির ডা. গোলাম রব্বানী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ।

উপজেলা জামাতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল বলেন, বিজয় দিবস উপলক্ষে পৌর এলাকায় শোভাযাত্রা ও মটর শোভাযাত্রা শেষে সমাবেশ করা হয়েছে।