তারাগঞ্জে দারিদ্রদের মাঝে কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

তারাগঞ্জে দারিদ্রদের মাঝে কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন
তারাগঞ্জে দারিদ্রদের মাঝে কম্বল বিতরণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গত কয়েকদিন থেকে কনকনে ঠান্ডা প্রবাহিত হওয়ায় হত-দারিদ্র শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

তিনি জানান, গত শুক্রবার রাত ৮ টা থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত তারাগঞ্জ উপজেলার ইকরচালী, হাড়িয়ারকুঠি, সয়ার ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে অসহায়, দু:স্থ, পাগল, প্রতিবন্ধী এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এরকম কনকনে ঠান্ডা থাকলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ অব্যহত থাকবে।