সিরাজগঞ্জে ৪ কেজি গাঁজা সহ আটক ২ | Daily AjKaler Kontho

সিরাজগঞ্জে ৪ কেজি গাঁজা সহ আটক ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে ৪ কেজি গাঁজা সহ আটক ২

সুব্রত কুমার দাস, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ নাজমুল হোসেন, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করাকালে ১২/১২/২০২৪ খ্রিঃ রাত্রি ২২.১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর মাদক কারবারি ১. মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত দুলাল হোসেন, সাং- শিংঝাড় মধ্যপাড়া ও ২. মোঃ ইউসুফ আলী (৪৩), পিতা-মৃত সোবহান আলী, সাং-শিংঝাড় কুঠিপাড়া, উভয় থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামদ্বয়কে আটকপূর্বক তল্লাশি করে তাদের নিকট হতে ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

১ নং আসামি মোঃ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে ০১টি অস্ত্র মামলা ও ০১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা বিচারাধীন এবং ২নং আসামি মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।