সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ আজ সকাল সাড়ে দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক শারমিন আক্তার।

এতে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।

১৯৭১ সালের ১২ ডিসেম্বর উপজেলার জগন্নাথগঞ্জ ঘাটে ১৪৬ জন পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ এর মধ্যে দিয়ে সরিষাবাড়ী শত্রুমুক্ত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, ১৪৬ জন পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সরিষাবাড়ী শত্রুমুক্ত হয়।