কুয়াকাটায় ৯ শত পিস ইয়াবাসহ মাদককারারী গ্রেফতার | Daily AjKaler Kontho

কুয়াকাটায় ৯ শত পিস ইয়াবাসহ মাদককারারী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
কুয়াকাটায় ৯ শত পিস ইয়াবাসহ মাদককারারী গ্রেফতার

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটার নয়াপাড়া ৯০০ পিস ইয়াবাসহ আল-আমিন খলিফা (৪০) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

অমঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই আব্দুল জলিলের নেতৃত্বে লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন একই এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে এবং ওই এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আল-আমিন খলিফাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।