গৌরনদীতে ১৬০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩ যুবক | Daily AjKaler Kontho

গৌরনদীতে ১৬০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩ যুবক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
গৌরনদীতে ১৬০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩ যুবক

গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ১৬০ টাকায় বাংলাদেশ পুলিশে চাকুরি পেয়েছেন তিন যুবক। চাকুরি পাওয়া তিন যুবককে ফুলের শুভেচ্ছা জানান গৌরনদী মডেল থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো. ইউনূস মিয়া। গত ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী মডেল থানায় তাদের এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।

০১অক্টো ২৪ইং বাংলাদেশ পুলিশে আবেদনের পরে বরিশাল জেলায় ৬০০জন রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর ভাইবা পরীক্ষার পরে ১১৯ জন যুবকের বাংলাদেশ পুলিশে চাকরি হয়। গৌরনদী উপজেলার ৭জন রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইবা পরীক্ষার পরে ৩জন যুবকের বাংলাদেশ পুলিশে চাকরি হয়।

পুলিশে চাকুরি পাওয়া ওই তিন যুবক হলেন ০১-মো. ইয়াসির আহম্মেদ শুভ (১৯) পিতা: মো. জামাল শরিফ, গ্রাম: দক্ষিণ সাকোকাঠী, ইউনিয়ন: সরিকল,০২-শাকিব বেপারী (১৯) পিতা: মো. নুরে আলম বেপারী, গ্রাম: বাটাজোর, ইউনিয়ন: বাটাজোর, ০৩-এস.এম আবুল হাসানাত আবিদ (১৯), পিতা: মৃত এস.এম জাহিদ আলম, দক্ষিণ ধানডোবা, ইউনিয়ন: বার্থী, উপজেলা গৌরনদী, জেলা: বরিশাল।

সারা দেশের ন্যায় চাকুরির জন্য আবেদন করেন বরিশাল জেলার বাসিন্দারা। বাংলাদেশ পুলিশের চাকরি করার জন্য আবেদনের জন্য ৪০ টাকা।এরপর যাচাই-বাছাই পরে রিটার্ন পরীক্ষার জন্য ১২০ টাকা,মোট ১৬০ টাকায় গৌরনদী উপজেলার তিন যুবকের চাকরি পান।