নেত্রকোনার পূর্বধলায় ইউপি চেয়ারম্যান গ্রফতার | Daily AjKaler Kontho

নেত্রকোনার পূর্বধলায় ইউপি চেয়ারম্যান গ্রফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
নেত্রকোনার পূর্বধলায় ইউপি চেয়ারম্যান গ্রফতার

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার বিকেলে উপজেলার জারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিল পূর্বধলার দিকে আসার পথে শালতি বাজারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন সংঘবদ্ধ হয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় রবিবার (১ ডিসেম্বর) দুপুরে বাসাটি খণ্ডপপুর এলাকার বাসিন্দা মো. সাদেক মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ১১জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, রেজুয়ানুর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।