নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে' স্মরণসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে’ স্মরণসভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে’ স্মরণসভা অনুষ্ঠিত

মোঃ আরাফাত আলী
নওগাঁ জেলা প্রতিনিধি : অদ্য শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নওগাঁর ধামইরহাট সরকারি এমএস ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে ‘শহীদ বায়েজিদ বোস্তামিসহ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণে’ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক মোশফেকা খানম, প্রভাষক শামীমুল হাসান, নওশাদ হোসেন হ্যাপী, এম এ হোসাইন, সঞ্চালক হারুন আল রশীদ, শহীদ বায়েজিদ বোস্তামির মা রেনুয়ারা বেগম এবং বোন উম্মে সালমা, ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, মোঃ রিফাতুল হাসান চৌধুরি সৈকত, সাজিদ বিল্লাহ, মোঃ ফয়সল আহমেদ, সৌধ সরকারসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন দেশবাসীকে বৈষম্য ও ফ্যাসিবাদের জিঞ্জির থেকে মুক্ত করেছে। এই লড়াই সংগ্রামে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী বায়েজিদ বোস্তামিসহ সকল শহীদ ও আহতদের পরিবারকে যথাযথ মর্যাদা, পুনর্বাসন ও দোষিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’