ঢাকা কলেজ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন | Daily AjKaler Kontho

ঢাকা কলেজ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
ঢাকা কলেজ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

বায়েজিদ আহম্মেদ জোনায়েত : উপমহাদেশের ঐতিহ্যবাহি ঢাকা কলেজ কর্তৃক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

ঢাকা কলেজর অধ্যয়নরত ছাত্রদের জানানো যাচ্ছে যে, আগামী ০৩/১২/২০২৪ ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হতে যাচ্ছে।উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী ছাত্রদের আগামী ২৮/১১/২০২৪ তারিখের মধ্যে শারীরিক শিক্ষা বিভাগে রক্ষিত নির্ধারিত বজ্রে নাম, শ্রেণি, রোল, বিভাগ, বর্ষ/সেশন উল্লেখ করে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

ইভেন্ট সমূহ:
ক বিভাগ: (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ০১। দাবা ০২। ব্যাডমিন্টন (একক)। ০৩। ব্যাডমিন্টন (দ্বৈত)। ০৪। ক্যারম (একক)। ০৫। ক্যারম (দ্বৈত)। ০৬। টেবিল টেনিস (একক)। ০৭। টেবিল টেনিস (দ্বৈত)।
খ বিভাগ: (অনার্স-মাস্টার্স শ্রেণি) ০১। দাবা ০২। ব্যাডমিন্টন (একক)। ০৩। ব্যাডমিন্টন (দ্বৈত)। ০৪। ক্যারম (একক)। ০৫। ক্যারম (দ্বৈত)। ০৬। টেবিল টেনিস (একক)। ০৭। টেবিল টেনিস (দ্বৈত)।
বিঃদ্রঃ একজন প্রতিযোগি সর্বোচ্চ (০৩) তিনটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত তারিখের পর নাম জমা দিলে তা গ্রহণ করা হবে না।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে ঢাকা কলেজ ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাচানকে কাছে জানতে চাওয়া তিনি বলেন, এটা আমাদের জন্য খুব আনন্দের, আমাদের কলেজে দীর্ঘদিন দিন পর এ রকম একটা ভালো টুর্নামেন্টর আয়োজন করেছে।অনেক দিন আওয়ামী লীগ ও তাদের দোসর পেটুয়া ছাত্রলীগ বাহিনী এ রকম আয়োজনে বাধা সৃষ্টি করছে।তাই স্বৈরাচার মুক্ত ক্যাম্পসে এমন আরো অনেক ভালো আয়োজন কলেজ প্রশাসনের করবে এ আশা ব্যক্ত করি।

এ বিষয় ঢাকা কলেজর অধ্যক্ষ এ কে এম ইলিয়াস দৈনিক আজকালের কণ্ঠ বলেন,দীর্ঘদিন স্বৈরাচার ফ্যাসিস সরকার একনায়কতান্ত্র কায়েম করে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন দলীয় লেজুড়বৃত্তিক অপরাজনীতি চর্চা করার মাধ্যম শিক্ষক -শিক্ষিকা সহ শিক্ষার্থীদের মাঝে দূরত্ব সৃষ্টি করে।তাই আমারা এখন চাচ্ছি খেলাধুলা সাংস্কৃতি চর্চা মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্ক অটুট রাখতে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন মাদক মুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নাই। তাই মাদকে না বলি নিয়মিত খেলাধুলা করি।