ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৩:১৫ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ শাখাওয়াত হোসেন সোহাগ : পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

(আজ ২০ শে নভেম্বর বুধবার) সকাল ১১:৩০ মিনিটের সময় নলছিটি থানা পুলিশের আয়োজনে নলছিটি থানা কম্পাউন্ডে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঝালঠির সদর সার্কেল মোঃ মহিতুল, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, নলছিটি থানার তদন্ত ওসি মোঃ আশ্রাব , নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান হেলাল, নলছিটি উপজেলার ছাত্র সমন্বয়ক মোঃ খান সাইফুল্লাহ সহ নলছিটি উপজেলার রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ জনগন। এ সময় ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কছে উপজেলা সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তি বর্গরা উপজেলার আইন শৃঙ্খলা মতবিনিময় করেন। মতবিনিময়ে সাধারণ জনগন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা নিয়ে বলেন।

ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ যে রকম কাজ করেছেন সেই রকম কাজ যেন না করে।পুলিশ নিরপক্ষ ও নির্দলীয় কাজ করবেন। প্রধান অতিথি ঝালকাঠি জেলা পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় বলেন সকল ক্ষমতার উৎসে জনগণ তাই জনগনকে সাথে রেখে কাজ করার আহ্বান জানান।