সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ি চালকের গলাকাটা ম-রদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ি চালকের গলাকাটা ম-রদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ি চালকের গলাকাটা ম-রদেহ উদ্ধার

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর রানীগঞ্জ সেতু থেকে সুজিত দাস (৩০)নামের এক অটোরিকশা (সিএনজি)চালকের গলাকাটা ম-রদেহ উদ্ধার করেছে জগন্নাথপুরে থানা-পুলিশ।

১৭(নভেম্বর)রোববার চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।নি-হত সুজিত দাস জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের পুত্র।

পুলিশ ও স্হানীয়দের মারফতে জানাগেছে, ১৬(নভেম্বর)শনিবার রাণীগঞ্জ সিএজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকালের দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান।পরে রাত ৯ টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুতে তাঁর গলাকাটা ম-রদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।

দুর্বৃত্ত কর্তৃক সুজিত দাশকে হত্যা করে তাঁর ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে আশংকা করছেন এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,গাড়িটি ছিনতাইয়ের জন্য চালকের গলা কেটে তাঁকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা।তবে কোনা শত্রুতার জেরেও এ হত্যাকাণ্ড হতে পারে।
এ-ব্যাপারে রানীগঞ্জ টোল প্লাজার সিসিটিভির ফুটেজের সাহায্যে ঘটনার আসল রহস্য উদ্‌ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে।