কুয়াকাটা সৈকত থেকে এক ব্যক্তির লা-শ উদ্ধার | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকত থেকে এক ব্যক্তির লা-শ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন
কুয়াকাটা সৈকত থেকে এক ব্যক্তির লা-শ উদ্ধার

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটা জিরো পয়েন্ট’র পূর্বদিকে সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন গতকাল, শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। পরে ওইদিন এগারোটার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি চায়ের দোকানে চা খেতে আসেন। চা খেয়ে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিঁখোজ হন।

পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও কোন সংবাদ না পেয়ে পুলিশে অবহিত করেন। শনিবার বিকালে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে সেখারে পরে থাকতে দেখেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।