গাইবান্ধা ফুলছড়িতে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আট যুবক আটক | Daily AjKaler Kontho

গাইবান্ধা ফুলছড়িতে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আট যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
গাইবান্ধা ফুলছড়িতে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আট যুবক আটক

গাইবান্ধা থেকে শান্ত : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলমারী এলাকায় সোমবার (১২ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে ইয়াদআলী নদীর ঘাটে সন্দেহজনক ঘোরাঘুরির সময় স্থানীয়রা আটজন যুবককে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

আটককৃতদের মধ্যে রয়েছে মো. মাহবুব রহমান (১৯), পিতা গোলাম মওলা; মো. রোকন মিয়া (২৩), পিতা ফুলমিয়া; মো. মুসা আলী (২২), পিতা মাজেদ বেপারি; মো. ইমরান মিয়া (২০), পিতা নজরুল হক; মো. গোলাম রব্বানী (২৩), পিতা আরিফুর ইসলাম; মো. খেশ রিফাত ফাওমি রাফি (১৯), পিতা শেখ ফরিদ; মো. শাকিল আহম্মেদ (২০), পিতা সবুর এবং মো. মেহেদী হাসান ওরফে ইকবাল (২১), পিতা ফজলুর রহমান।

ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, পুলিশ তাদেরকে থানায় নিয়ে গিয়ে জিডি মূলে কা:বি: আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।