
মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : ব্যবসায়ীক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ করতে একটি চক্র রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ ষড়যন্ত্র শুরু করেছে।
ন্যায্য মূল্যে জমি বিক্রয় করে রেজিস্ট্রি দলিল দিয়ে এখন মিথ্যা অপবাদ দিচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এমন অভিযোগ এনে সোমবার দুপুর ১২ টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানান জাপার সাবেক মহাসচিব ও কুয়াকাটা গ্রান্ড হোটেলের মালিক এবিএম রুহুল আমিন হাওলাদার।
সংবাদ সম্মেলনে তার পক্ষে মো: ফারুক হোসেন লিখিত বক্তব্যে বলেন, কুয়াকাটা নিবাসী মোঃ ওসমান গনি শেখ, মোহাম্মদ সোবাহান শেখ, মোহাম্মদ দোজাহান শেখ, কুয়াকাটা প্রেসক্লাবে উপস্থিত হইয়া উল্লেখিত এবিএম রুহুল আমীন হাওলাদার এর বিরুদ্ধে সামাজিক, ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য মিডিয়ার প্রসারের জন্য একটি সংবাদ সম্মেলন করেছে।
প্রকৃত বিষয় হলো এই যে, সংবাদ সম্মেলন কারী ওসমান গনি শেখ তার কুয়াকাটাস্থ ভূমি বিক্রি করার প্রস্তাব করলে তাতে রুহুল আমিন হাওলাদার রাজি ও সম্মত হইয়া বিগত ২০০৬ সালে র ০৫ জুলাই খেপুপাড়া এস. আর অফিসের মাধ্যমে সম্পাদিত ও রেজিকৃত ৩০২৪ নম্বর একখানা বায়না দলিল মূলে ০.১২৫০ একর ভূমির দখল বুঝাইয়া দিয়া বায়নাপত্র দলিল রেজিস্ট্রি করিয়ে দেন এবং পরবর্তী ৬ মাসের মধ্যে সাব কবলা দলিল না দিয়ে তাল বাহানা করে আসতে থাকলে কোনো উপায়ান্ত না পেয়ে রুহুল আমিন হাওলাদার বায়নার শর্ত মোতাবেক ওসমান গনীর বিক্রি পাওনা টাকা দেশের প্রচলিত আইনে আদালতে ১২৬/২০১১ নম্বর চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করেন। যাহা চলমান আছে।
ওসমান গনীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, শেখ পরিবারের লোকজন রুহুল আমিন হাওলাদারের ক্রয়কৃত জমি একটি চক্রের যোগসাজসে দখল করার চেস্টা চালাচ্ছে।এভাবে বিনিয়োগকারীদের সাথে আচরণ করলে কুয়াকাটা থেকে বিনিয়োগ মুখ ফিরিয়ে নিবে ।এতে পর্যটন শিল্পের উন্নয়নের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হবে।
আপনার মতামত লিখুন :