সুনামগঞ্জের জগন্নাথপুরে হ-ত্যা মামলাসহ চার পলাতক আসামী গ্রেফতার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে হ-ত্যা মামলাসহ চার পলাতক আসামী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে হ-ত্যা মামলাসহ চার পলাতক আসামী গ্রেফতার

ওয়াহিদুর রহমান(সুনামগঞ্জ)থেকে বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহত্তর ময়মনসিংহ থেকে হ-ত্যা মামলার তিন পলাতক আসামি দিদার হোসেন (২৬),জাহিদ হাসান(২১)।

বাবলু মিয়া (১৯) তিনজনকে ও জগন্নাথপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ময়না মিয়া(২২)সহ মোট চারজনকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।গ্রেফতারকৃত আসামিদের ১০(নভেম্বর) রোববার বিজ্ঞ-আদালতের মাধ্যেমে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা-পুলিশ মারফতে জানাগেছে,৯ (নভেম্বর) গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন।

সাব-ইন্সপেক্টার শাহীন হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামালা নং-০২,তাং-০২/১১/২৪ইং।ধারা-১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ (পেনাল কোড)হ-ত্যা মামলার আসামি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃ-তঃ ইমান উদ্দিনের পুত্র দিদাদ হোসেন(২৬),মফিজ উদ্দিনের পুত্র জাহিদ হাসান(২১) ও শাহাব উদ্দিনের পুত্র বাবলু মিয়া(১৯)কে গ্রেফতার করা হয়েছে।

এ-দিকে ওই রাতে থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীনের নেতৃত্বে জগন্নাথপুর পৌরএলাকায় অপর একটি পুলিশদল এক বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার মোকদ্দমা নং-জিআর-১০৩/২০২৪ ধারা-৪৫৭/৩৮০/৪১১।

(পেনালকোড) মামলার তালিকাভুক্ত পলাতক আসামি পৌর-সভার বাড়ী জগন্নাথপুর এলাকার মৃতঃ নানু মিয়ার পুত্র ময়না মিয়া (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।ধৃতঃ ৪ আসামিকে রোববার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।