হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার | Daily AjKaler Kontho

হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার

আজকালের কন্ঠ ডেস্ক : সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন।

আজ রোববার সকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেওয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না।

তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।