ফ্যাসিবাদের সাথে নূন্যতম সম্পর্ক যাদের ছিল তাদের যায়গা আর বিএনপিতে হবেনা : সেলিম | Daily AjKaler Kontho

ফ্যাসিবাদের সাথে নূন্যতম সম্পর্ক যাদের ছিল তাদের যায়গা আর বিএনপিতে হবেনা : সেলিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
ফ্যাসিবাদের  সাথে নূন্যতম সম্পর্ক যাদের ছিল তাদের যায়গা আর বিএনপিতে হবেনা :  সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি :  বিগত দিনে যাদের ফ্যাসিবাদের সাথে নূন্যতম সম্পর্ক ছিল তাদের যায়গা আর বিএনপিতে হবেনা। আমাদের নেতা তারেক রহমান স্পস্ট করে বলে দিয়েছেন, কোন জোচ্চর, কোন সংস্কারবাদী, কোন ফ্যাসিবাদের আর্শিবাদপুষ্ঠ সুযোগ সন্ধানী কোন নেতার আপাতত বিএনপিতে স্থান হবেনা। আজ শুক্রবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জ পৌরপার্কে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ—সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান একটি দফার মধ্য দিয়ে আবারও এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়, যে বাংলাদেশে মানুষ ভোটরে অধিকার ফিরে পাবে, ভাতের অধিকার ফিরে পাবে, মুক্তভাবে চলা-ফেরার অধিকার ফিরে পাবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গনতন্ত্র পূন:উদ্ধারে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে আবারও গনতন্ত্র প্রতিষ্ঠা করার উদাত্ত আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, শ্রমিকদল ও কৃষকদল সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌরপার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।