বরিশাল বিএমপি'র উপ-পুলিশ কমিশনার (উত্তর) কর্তৃক এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন | Daily AjKaler Kontho

বরিশাল বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) কর্তৃক এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ৯:০৪ অপরাহ্ন
বরিশাল বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) কর্তৃক  এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন

জামাল কাড়াল বরিশাল ব্যুরো : বরিশাল মেট্রো পলিটন এমপি’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লা।পরিদর্শন করেন আজ ০৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১০ টায় তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বই এ নোট করেন।

এ ছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) জনাব এম আর শওকত আনোয়ার ইসলাম, অফিসার ইনচার্জ (এয়ারপোর্ট থানা) জনাব মো: জাকির সিকদার সহ অন্যান্য অফিসার-ফোর্স।