
এস এম তানবীর, স্টাফ রিপোর্টার : আজ ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: ইয়াছমিন আক্তার মহোদয়। তিনি গ্রাম আদালতের নথি সহ বিভিন্ন রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন রেজিস্টারে গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরেন। ছোট ছোট বিরোধ গুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য পরামর্শ দেন। তিনি বলেন গ্রাম আদালতে এসে যেন সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবনিযুক্ত উপজেলা
নির্বাহী অফিসার জনাব রেজা মো: গোলাম মাসুম প্রধান। তিনি বলেন এজলাসের বসে মামলা নিষ্পত্তি করতে হবে। আরও উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল করিম শিকদার, গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলার কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, সচিব, হিসাব সহকারী, মেম্বার, গ্রাম পুলিশগন সহ অনেকেই।
আপনার মতামত লিখুন :