নোবিপ্রবি শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ | Daily AjKaler Kontho

নোবিপ্রবি শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
নোবিপ্রবি শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ

শাহাদাত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধি: আওয়ামিলীগ সরকারের দোসর এবং জুলাই বিপ্লবে বিরোধিতা করায় দেশের প্রথম সারি দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বয়কটের আহবান জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১ নভেম্বর) রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পত্রিকা দুটি পুড়িয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “বয়কট বয়কট; প্রথম আলো বয়কট” বয়কট বয়কট; দিল্লি স্টার বয়কট “প্রথম আলোর ঠিকানা;এই ক্যাম্পাসে হবে না “ডেইলি স্টারের ঠিকানা; এই ক্যাম্পাসে হবে না” স্লোগান দেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর, বিভাগ ও হল থেকে প্রথম আলো ও ডেইলি স্টারকে বয়কটের দাবি জানান। পাশাপাশি প্রথম আলো সহযোগী সংগঠন প্রথম আলো- বন্ধুসভাকে নোবিপ্রবি ক্যাম্পাসে নিষিদ্ধের দাবী করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার সবসময় ফ্যাসিস্টের সহযোগি হিসেবে কাজ করছে। তারা কখনো বলেনি ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দীর্ঘদিন ধরে স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উসকানিমূলক সংবাদ প্রচার করে আসছে। তারা ভারতের দালাল হয়ে কাজ করেছে। পত্রিকা গুলো জুলাই বিপ্লবেও আন্দোলনের বিরোধিতা করেছে। তারা দীর্ঘদিন জাতিকে বোকা বানানোর চেষ্টা করেছে। আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছে। কোনো হত্যাকাণ্ড কোথায় চালাতে হবে, কাদের গুম করতে হবে, কাদের দমিয়ে রাখতে হবে, আওয়ামী লীগ টিকিয়ে রাখতে হবে, দীর্ঘদিন যাবৎ এ জন্য কাজ করছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। তাদের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে।