অগ্নিকান্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে দিনযাপন | Daily AjKaler Kontho

অগ্নিকান্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে দিনযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন
অগ্নিকান্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে দিনযাপন

মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া সুমন মালী (৩৫) নামে এক ব্যাক্তির বসতঘর আগুনে পুড়ে ছাই ও ঘরে থাকা গবাদিপশুর মৃত্যু হয়েগেছে। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সুমন মালী আওরাবুনিয়া গ্রামের শুনিত মালীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন মালি ও তার পরিবার কেউ বাড়িতে ছিল না। তারা রাজাপুর উপজেলায় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন। সন্ধ্যা সাতটার কিছু পরে সুমন মালীর ঘরে আগুন জ্বলতে দেখে। তখন সবাই কালীপুজা নিয়ে ব্যস্ত থাকায় কিছু মানুষ আগুন নেভানোর চেষ্টা করা হলে ততক্ষনে পুড়ে সব শেষ হয়ে যায়। সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। ঘরে থাকা স্বর্নালংকার নগদ এক লাখ টাকা ফ্রিজ আসবাবপত্রসহ গবাদিপশু ছাগল ও গরু পুড়ে মারা গেছে।

দুই সন্তানের জনক পেশায় দিনমজুর সুমন মালী বলেন, শরীরের পোশাক (পরনের কাপড়) ছাড়া আর কিছু নাই। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। ঘরে থাকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তাছাড়া ঘরে গ্যাসের সিলিন্ডার ছিল যার ফলে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। বর্তমানে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন। তিনি সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত ষ্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ঘটনাস্থল কাঁঠালিয়া ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে এবং প্রত্যন্ত অঞ্চল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, খবর শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ নেই। এটা অসাধানাতাবশত আগুন লেগেছে। কোন ধরনের অগ্নিসংযোগ বা নাশকতা  ।