সাতক্ষীরায় আব্দুস সাত্তার পিপি ও অসীম মন্ডলকে জিপি করে ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় আব্দুস সাত্তার পিপি ও অসীম মন্ডলকে জিপি করে ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৪, ১:৫৩ অপরাহ্ন
সাতক্ষীরায় আব্দুস সাত্তার পিপি ও অসীম মন্ডলকে জিপি করে ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত এবং নারী ও শিশু দমন ট্রাইবুনালে ৩৪ জন পিপি, অতিরিক্ত পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৪ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সরিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে একজন পিপি, একজন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এবং একজন জিপি ছাড়াও ১৪ জন অতিরিক্ত পিপি, ১২ জন এপিপি এবং ৫ জন এজিপির নাম রয়েছে।

পাবলিক প্রসিকিউটর-পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এড. শেখ আব্দুস সাত্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর-পিপি এড. শেখ আলমগীর আশরাফ এবং এড. অসীম কুমার মন্ডলকে সাতক্ষীরার সরকারী কৌশুলী-জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ১৪ জন অতিরিক্ত পিপি হলেন, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মোস্তফা জামান, এড. গোলাম গনি দুদু, এড. এবিএম ইমরান শাওন, এড. আরিফুর রহমান আলো, এড. মো. জালাল উদ্দীন, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. শেখ আবু সাঈদ রাজা, এড. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), এড. আব্দুল জলিল, এড. সাঈদুর রহমান সাঈদ এড. আবু বকর সিদ্দিক।

১২ জন এপিপি হলেন, এড. উম্মে হাবিবা রূপা, এড. নজরুল ইসলাম, এড. এসএম আজিজুল হক, এড. শাহানা ইমরোজ, এড. তারিক ইকবাল অপু, এড. শাহাদাত হোসেন (৪), এড. শেখ মাহমুদুল হাসান জিকো, এড. ফাতিমা ফারজানা ফেরদৌসি, এড. মো. শহিদুল ইসলাম (২), এড. মো. সাইফুজ্জামান মিঠু, এড. মো. হুমায়ুন কবির ও এড. বিএম মিজানুর রহমান মিন্টু।

এবং ৫ জন এজিপি হলেন, জিএম ফিরোজ আহমেদ, এড. মেহেদী হাসান, এড. শেখ আলাউদ্দীন, এড. হাসনাত মনির ও এড. মো. আব্দুর রাজ্জাক (২)।