
ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ, স্বৈরাচারীদের উত্থানের অপচেষ্টা রোধ, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধসহ স্বৈরাচারের দোসরদের দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের শাপলা চত্বরের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের স্টেশন সংলগ্ন ঝর্ণা চত্বরে প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।
এ সময় শিক্ষার্থীরা ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’,‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’,‘ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে’,‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এসময় শিক্ষার্থীরা বলেন; স্বৈরাচারী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের নামে মিথ্যা বক্তব্য দিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে সে সাবেক ক্ষমতাধর রাজনৈতিক দল আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছে তাই আমরা দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ বা অপসারণ সহ সেই সাথে আমরা সন্ত্রাসী ছাত্রলীগ’ নামক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ।
আপনার মতামত লিখুন :