
ঝিনাইদহ প্রতিনিধিঃ সমসাময়িক বিষয় নিয়ে এস এস সি ৯৫/৯৬ ব্যাচের সাথে জেলা বি এন পির সভাপতি এ্যাড. এম এ মজিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এস এস সি ৯৬ ব্যাচের পক্ষ থেকে আবুল বাশার বাশি বিগত দিনে রাষ্ট্রীয় বা সামাজিক দুর্যোগকালিন যেমন করনার সময়ের জনসচেতনতামূলক কার্যক্রম মাস্ক বিতরণ, প্রচন্ড শীতে গরিব মানুষেদের শীতবস্ত্র বিতরণ, বন্যাদূর্গতদের সাহায্যর্থে নগদ অর্থ জোগাড় করে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরন এবং ব্যাচের আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এস এস সি’ ৯৫ ব্যাচের পক্ষে কথা বলেন, এ্যাডভোকেট সরদার মিল্টন।
অন্যান্যদের মধ্যে আরো কথা বলেন, আলমগীর, হেলাল, ইমরান, আলতাফ মাস্টার , বাবু মাস্টার , ব্যাংকার তারা, ব্যাংকার মোস্তাফিজ, সোহেল রানা, জিকু, ফারুক, টিনটিন, রাসেল প্রমুখ। প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোকপাত করে বলেন, দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার রেখে যাওয়া প্রশাসন যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকার কে পূর্ন সহযোগিতা না করার ফলে দেশ এক ক্রান্তিকাল পার করছে। কিন্তু কোন ষড়যন্ত্রেই আর এদেশে স্বৈরশাসক ফিরে আসতে পারবে না। কারণ
পৃথিবীর কোন দেশে স্বৈরশাসক পতনের পর ফিরে আসার নজির নেই। সদ্য দূর্গাপুজায় জেলা বিএনপি র ৯২ টি মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদানের কথা তুলে ধরে বলেন, বি এনপি একটি জনকল্যাণমুখী এবং বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং সম্ভাব্য ২০২৫ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। পরিশেষে এস এস সি ৯৫/৯৬ ব্যাচের সামাজিক সকল মহতি কাজের প্রশংসা করে তাদের সার্বিক সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করেন।
আপনার মতামত লিখুন :