কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে : ডাঃ শফিকুর রহমান | Daily AjKaler Kontho

কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে : ডাঃ শফিকুর রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে  :  ডাঃ শফিকুর রহমান

শাহিদুজ্জামান সাইদ, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ ওয়াজির স্কুল ময়দানে জামাতে ইসলামীর এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ডাঃ শফিকুর রহমান – আমীরে জামাত এ কথা বলেন। বক্তব্যর শুরুতে তিনি ২০১৭ সালে ঝিনাইদহে দুইজন শহীদ পরিবারের সাথে দেখা করতে আসলে বিগত ফ্যাসিস্ট প্রশাসন কি আচরণ করেছিল সেটা তুলে ধরে বলেন, তারা বাংলাদেশ কে সোনার বাংলা গড়ে তোলার কথা বলে শ্মশানের বাংলাদেশে রুপান্তর করেছিল। জামাতের ১১ জন দ্বায়িত্বশীল নেতা কে ক্যঙ্গারু কোর্ট বসিয়ে হত্যা করেছে। সারা দেশের জামাতের অফিসগুলো দশ মিনিটের জন্য খুলতে দেওয়া হয়নি। দুপুরে বাপে বেটায় একসাথে খেতে বসলেও ষড়যন্ত্রের ধোঁয়া তুলে জামাতের নেতাকর্মীদের ধরে নিয়ে বিনাবিচারে বছরের পর বছর জেলে আটকে রেখেছে। এত জুলুম অত্যাচারের পরেও আমীরে জামাত বলেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই দেশের প্রচলিত আইনের মাধ্যমে প্রতিটি খুন, ঘুম জুলুম অত্যাচারের সঠিক বিচার। তিনি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকার চেয়েছিল দেশে গৃহযুদ্ধ সৃস্টি করে বহিঃসৈন্য প্রবেশ করাতে। কিন্তু আল্লাহ পাকের রহমতে এ দেশের ছাত্র জনতা মুক্তিকামি মানুষ সে ষড়যন্ত্র রুখে দিয়েছে। মানুষের উপর জুলুম করলে কি ভয়াবহ পরিনতি হয় কেবলি আমরা চোখের সামনে দেখে নিলাম। কিছু দিন আগে যারা গর্ব করে বলত এ দেশ তাদের বাপদাদার তারা দেশ ছেড়ে পালাবে না। তারা কিন্তু শেষ পর্যন্ত জাতীর সামনে দেওয়া ওয়াদা রাখতে পারেনি। দেশ ছেড়ে পালিয়ে যেকে বাধ্য হয়েছে কারন তারা আল্লাহ কে ভয় করত না, নফসের পূজা করত। ধর্মপ্রান মুসলমান, আলেম উলামাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, সব কিছু কে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। জুলাই বিপ্লবে যুবকেদের শ্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ জামাতে ইসলামীও জাস্টিস চাই। সমাজে কোন বৈষম্য থাকবে না। জুলাই অভ্যুত্থানে তরূণদের ধন্যবাদ জানিয়ে বলেন আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চায়। যুবকদের কল্যানের বার্তা সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আমীরে জামাত আরো বলেন, বাংলাদেশ জামাতে ইসলাম রাষ্ট পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ কে একটি কল্যাণকর ও মর্যাদাবান রাষ্ট্র নির্মানে সমাজের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করবেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ হুসাইন, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

সমাবেশে জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের জামাত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন, জেলা জামাত আমীর আলী আজম মোঃ আবু বকর।