বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাস্ট্র, সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে প্রয়োজনীয় সংস্কারের আহবান জানিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
বৃহস্পতিবার (১৭অক্টোবর) বেলা ১১ টায় বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সংবাদ সম্মেলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত লক্ষ করা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুনতাসীর তাসরিপ সংবাদ বিজ্ঞপ্তির লিখিত বক্তব্য পাঠ করেন। দাবিগুলো হলো- বাজার মনিটরিং বাড়ানো, পুলিশি কার্যক্রম বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা, শিল্পকলা ও ক্রীড়া পরিষদ পুনঃগঠন করা, বাৎসরিক বাজেট জনগণের সামনে প্রকাশ করা ইত্যাদি। তারা দাবিগুলো দ্রত বাস্তবায়ণের জন্য আহবান জানান।

এছাড়াও ফেরিঘাট-লঞ্চঘাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া তোলা বন্ধ করে ভাড়ার তালিকা সাদৃশ্য রাখা, বাজারে মূল্য তালিকা সাদৃশ্য রাখা, শিক্ষার্থী বেল্লাল নিহতের ঘটনার তদন্ত, পাবলিক পাঠাগারের কার্যক্রম শুরু করা, মাদকের আখড়া বন্ধ করাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ইতিবাচক দাবি পূরণের বিষয় বারবার আশ্বাস দিয়েও কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় প্রসাশনের প্রতি অভিযোগ তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে চাঁদাবাজি, দখল, লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টির কাজে জড়িত রাজনৈতিক দলের কতিপয় নেতারও সমালোচনা করা হয়। এ সব বিষয় উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে সংস্কারের নানা বিষয় আলোচনা করেন বাউফের আন্দোলনের সংগঠক রুমেন শিকদার , আয়সাতুন্নেসা, সামিয়া, রুহুল আমিনসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করেন এবং গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।