
মোঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট : লালমনিরহাটে “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগান নিয়ে বৃক্ষমেলা ৭ দিন ব্যাপি শুরু হয়েছে। সোমবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত লালমনিরহাট জেলা বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
সোমবার, লালমনিরহাটের স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলায়র শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। সভাপতিত্বে করেন, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবর রহমান। ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার পাল-এর সঞ্চালনায় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ, ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হেলাল উদ্দীন সরকার প্রমুখ।আগামী (১২) অক্টোবর এই বৃক্ষমেলা শেষ হবে। আর মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উক্ত বৃক্ষমেলায় নানা রকমের দেশি-বিদেশি গাছের সমাহার রয়েছে।
আপনার মতামত লিখুন :