গৌরনদীতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কে ফুলেল শুভেচ্ছা | Daily AjKaler Kontho

গৌরনদীতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কে ফুলেল শুভেচ্ছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৪, ৬:০১ অপরাহ্ন
গৌরনদীতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কে ফুলেল শুভেচ্ছা

গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লিমিটেড (বিআরডিবি)এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। নির্বাচনে বিজয়ী কমিটির সভাপতি মোঃ সোহানুর রহমান সোহাগ এবং অন্যান্য সদস্যরা বিপুল উদ্দীপনার সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল ১ আসনের সাবেক এমপি বিশিষ্ট রাজনীতিক এম জহির উদ্দিন স্বপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় এম জহির উদ্দিন স্বপন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা যেন জনগণের কল্যাণে ও উন্নয়নের স্বার্থে এই কমিটিকে কাজে লাগায়। তিনি আরো উল্লেখ করেন যে, জনগণের সেবা ও সমবায় আন্দোলনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নই হবে তাদের মূল লক্ষ্য। স্বপনের এই পরামর্শকে সাধুবাদ জানিয়ে, নবগঠিত কমিটির সদস্যরা জনগণের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই উদ্যোগে স্থানীয় জনসাধারণও ব্যাপক সন্তোষ ও আশাবাদ প্রকাশ করেন।