আলীকদম-লামায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী | Daily AjKaler Kontho

আলীকদম-লামায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন
আলীকদম-লামায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী

মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : সদর দপ্তর বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূর্গম পাহাড়ী এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্থ। আলীকদম সেনা জোন, আলীকদম ও লামা উপজেলায় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্মক সহায়তা করে আসছে। অপারেশন উত্তরণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর বান্দরবান রিজিয়নের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জোনসমূহ তাদের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আলীকদম জোনের আওতাধীন এলাকায় বাঙ্গালী, পাহাড়ী ও মুসলমান ছাড়াও সনাতন ধর্মালম্বী হিন্দু, বৌদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী বসবাস করে। সাধারণ জনগণের মধ্যে অসাম্প্রদায়িক মনোভাব তৈরিতে জোন সর্বদা সচেষ্ঠ থাকে।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারীর সমন্বয়ে একটি নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, জোন উপ-অধিনায়ক, আলীকদম সেনা জোন এবং মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল, জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন। জোন উপ-অধিনায়ক উপস্থিত সকলকে বলেন, নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা পরিচালনার লক্ষ্যে আলীকদম সেনা জোন কর্তৃক সর্বদা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।