
ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃআফতাব উদ্দিনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ।তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃতঃমোঃ জয়নাল আবেদীনের পুত্র।
৬(অক্টোবর)রোববার মধ্যরাতে সুনামগঞ্জের রাধানগর পয়েন্ট থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মোঃআমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গেল ৪ আগষ্ট সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলায় আফতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :