আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা | Daily AjKaler Kontho

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আজকালের কন্ঠ ডেস্ক : হিজরি ১৪৪৬ সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা উপলক্ষে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সোয়া ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।