সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন | Daily AjKaler Kontho

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

সুব্রত কুমার দাস, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের সামগ্রী ক্রয় কৃত্রিম জনবল সৃষ্টির সহ পল্লী বিদ্যুৎ কর্মচারীদের নানাভাবে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার ত্রিশে সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১ ও ২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলী আশরাফ মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন চলাকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড( বিআরইবি) নিম্নমানের সামগ্রিক ক্রয় ও সরবরাহ প্রয়োজনীয় মালামাল সংকট সৃষ্টি পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের নানাভাবে হয়রানি করেছে।জনমনে পল্লী বিদ্যুৎ সুমতির বিরুদ্ধে বিরূপ ধারণার সৃষ্টি সহায়তা করেছে।আমরা এর সুষ্ঠু তদন্তের সারপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।কর্মসূচিতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১ ও২ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।