সুনামগঞ্জে বজ্রপাতে একদিনে চারজনের মৃ'ত্যু | Daily AjKaler Kontho

সুনামগঞ্জে বজ্রপাতে একদিনে চারজনের মৃ’ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জে বজ্রপাতে একদিনে চারজনের মৃ’ত্যু

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে একদিনে ৪ জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার রাত থেকে জেলা ব্যাপী একটানা বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়।

২৯(সেপ্টেম্বর)রোববার ভোররাত থেকে দুপুর ১২ টার মধ্যে বজ্রপাতে তিন উপজেলার ৪ জেলের মৃত্যু হয়েছে।যার মধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় ২ জেলে,জামালগঞ্জে ১ ও ছাতকে ১ জন জেলে বজ্রপাতে মারা গেছেন।

পুলিশ ও এলাকাবাসীর মারফতে জানাযায়, রোববার সকালে জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার পুত্র জালাল মিয়া(৩০) ও একই গ্রামের নুরুল হকের পুত্র জসিম উদ্দিন (২৮)বাড়ীর পাশের হাওরে মাছ ধরতে গেলে এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

এদিকে জেলার জামালগঞ্জে ভোর রাতে আরেক বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া(৩৫)নামের আরেক জেলের মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার পুত্র। বাড়ীর পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই জেলে মারা যান।

অপরদিকে জেলার ছাতক উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুন্দর আলী নামে আরেক জেলে মারা গেছেন। বাড়ির পাশের হাওরে সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিকার হন তিনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার ভোররাত থেকে একটানা বৃষ্টি ও প্রচুর বজ্রপাতের ঘটনায় এ-পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ৪ জন জেলে মারা গেছেন বলে নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, মরদেহ গুলোর পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।