বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলীকদম সেনা জোনের মাসিক অনুদান প্রদান | Daily AjKaler Kontho

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলীকদম সেনা জোনের মাসিক অনুদান প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ৩:২০ অপরাহ্ন
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলীকদম সেনা জোনের মাসিক অনুদান প্রদান

মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে সেনা জোন (৩১ বীর) কর্তৃক স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবার সহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট ২,৫৪,৩৫২.০০ (দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত বায়ান্ন টাকা মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন (৩১ বীর) এর জোন কমান্ডার লে:কর্ণেল শওকাতুল মোনায়েম (পিএসসি)

এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।