বাগেরহাট যৌথ বাহিনীর অভিযান প্রথম দিনেই অস্ত্র ও গুলি উদ্ধার | Daily AjKaler Kontho

বাগেরহাট যৌথ বাহিনীর অভিযান প্রথম দিনেই অস্ত্র ও গুলি উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
বাগেরহাট যৌথ বাহিনীর অভিযান প্রথম দিনেই অস্ত্র ও গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা,সরকারী পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ডের জমা বই ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে এসময়ে কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওশান সরদারের বাড়ী থেকে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি, সরকারী পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ডের জমা বই ও টাকা উদ্ধার করা হয়।

এছাড়া নিধারিত সময়ে জমা না দেয়া একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওশান সরদারের বাবা জেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মস্থান বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জানের বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে এই এলাকায় জেলা যুবলীগের নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে নিশিচত করেছে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপর (অপরাধ ও অভিযান) মো. রাসেলুর রহমান।