বামনায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে | Daily AjKaler Kontho

বামনায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ২:০৬ অপরাহ্ন
বামনায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গত ১ লা সেপ্টেম্বর রোজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।

পরে উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার, সভাপতিত্বে আসরবাদ দলীয় কার্যালয়ে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা দোয়া ও মোনাজাতের আয়োজন করেন উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোঃ ইসার সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র সদস্য মোঃ সালাহউদ্দিন হাওলাদার। এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন।