ঝিনাইদহের মডার্ন মোড় দিনে দিনে সড়ক দুর্ঘটনার মোড় হিসাবে পরিনত হচ্ছে | Daily AjKaler Kontho

ঝিনাইদহের মডার্ন মোড় দিনে দিনে সড়ক দুর্ঘটনার মোড় হিসাবে পরিনত হচ্ছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন
ঝিনাইদহের মডার্ন মোড় দিনে দিনে সড়ক দুর্ঘটনার মোড় হিসাবে পরিনত হচ্ছে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ন প্রবেশ দার মডার্নমোড়ে কোন প্রকার গতিরোধক অথবা উপযোগী ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিন ছোটখাটো সড়ক দূর্ঘটনা লেগেই থাকে।সরেজমিন দেখা যায় এখানে ঢাকা টু ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর হাইওয়ে রাস্তায় ধোপা ঘাটা খালের উপর বৃটিশ আমলে নির্মিত পুরাতন ধোপাঘাটা ব্রিজটা ভারী যানবহন চলাচলের অনপোযোগি হয়ে পড়লে পাশেই একটি আধুনিক প্রসস্ত দৃষ্টিনন্দন সেতু তৈরি হয়।ফলে পাশাপাশি দুইটা ব্রিজের সংযোগ সড়ক,মডার্ন ফার্মাসিটিক্যালের প্রবেশ সড়ক,সেবাসংঘ সরকারি প্রাইমারি স্কুলের সংযোগ সড়ক,সেই সাথে সিদ্দিকীয়া মিশন মসজিদের প্রবেশ পথ সব মিলিয়ে ৬/৭ টি রাস্তার মোহনায় পরিনত হয়েছে এই মডার্ন মোড়।

এই মোড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে কাঁচা বাজার,কসায় খানা,হোটেল রেস্তরা,মুদি দোকান,বিভিন্ন অফিস,কোচিং সেন্টার, ডিসপেনসারি ইত্যাদি।তাছাড়াও চারিদিকে অসংখ্য আবাসিক বাসাবাড়ি অবস্থিত।গত কয়েকদিন আগে বিশিষ্ট মৎস ব্যবসায়ি ড. মোস্তাফিজুর রহমান মানিক তার নিজ খামার থেকে শহরে ঢোকার পথে মডার্ন মোড়ে এসে এক মারাত্বক মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার মুখে পড়ে।এবং স্থানীয় জনগণের সহায়ওতায় সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন।

তাছাড়াও ইহা একটি আবাসিক এলাকা হওয়ার কারনে প্রতিনিয়ত স্কুলগামী ছেলেমেয়েদের রাস্তা পারাপারে ঝুকির মুখে পড়তে হয়। দ্বায়িত্বশীল কর্তৃপক্ষ যদি গতিরোধক তৈরি অথবা যথাযথ বৈজ্ঞানিক ট্রাফিক ব্যাবস্থাপনা গড়ে তুলতে তড়িৎ পদক্ষেপ না নেয় সে ক্ষেত্রে যে কোন মূহুর্তে ঘটতে পারে প্রানঘাতী সড়ক দূর্ঘটনা।