নেত্রকোনার শহরে যুব দলের নেতাদের বিভিন্ন পূজা মন্দিরে পরিদর্শন | Daily AjKaler Kontho

নেত্রকোনার শহরে যুব দলের নেতাদের বিভিন্ন পূজা মন্দিরে পরিদর্শন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন
নেত্রকোনার শহরে যুব দলের নেতাদের বিভিন্ন পূজা মন্দিরে পরিদর্শন

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উদযাপন করা হয়েছে বিভিন্ন মন্দির ও মন্ডপে।

পূজা উপলক্ষে নেত্রকোনা শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন সাবেক জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ধানের শীষের নমিনি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

এসময় তিনি নেত্রকোনা সাতপাই কালিবাড়ি মন্দিরে মন্দিরের কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা পরিদর্শন মত বিনিময় করেন।

কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবন ঘোষ, সাধারণ সম্পাদক লিটন কুমার পন্ডিত ও কালিবাড়ির প্রধান পুরোহিত অরুণ কুমার চক্রবর্ত্তীসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

পরে তিনি শহরের বড়বাজার এলাকায় কয়েকটি মন্দির পরিদর্শন করেন এ সময় জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মঙ্গল চন্দ্র সাহাসহ ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, সাম্প্রদায়িক সম্পৃতির জেলা নেত্রকোনায় আমরা বিশৃঙ্খলা চাই না। জেলার সম্প্রতি রক্ষায় বিএনপি যুবদল সব সময় প্রস্তুত রয়েছে । তিনি আরো বলেন কারো ষড়যন্ত্রে আমাদের সম্পৃতি নষ্ট করতে দেয়া হবে না। বর্তমান সরকারও এ ব্যাপারে সচেষ্ট রয়েছেন।