কুয়াকাটায় সংখ্যালঘু পরিবারের পাশে বিএনপি | Daily AjKaler Kontho

কুয়াকাটায় সংখ্যালঘু পরিবারের পাশে বিএনপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ৬:২৯ অপরাহ্ন
কুয়াকাটায় সংখ্যালঘু পরিবারের পাশে বিএনপি

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদাদাতা :কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার সংখ্যালঘু হিন্দু ও আদিবাসি রাখাইন সম্প্রদায়ের পাশে দাড়িয়েছেন কুয়াকাটা পৌর ও লতাচাপলী ইউনিয়ন বিএনপি।

সম্প্রতি কোটা সংস্কারের দাবী নিয়ে আন্দোলনের পর দেশ সংস্কারের আন্দোলন শুরু হয়। তারই ধারাবাহিকতায় ০৫ আগস্ট বৈষম্য বিরোধি ছাত্র জনতা সমন্বিত আন্দোলনের মাধ্যমে জনগণের বিজয় হয়। ফলে গণঅভ্যুত্থান পরবর্তী সারা দেশে কিছু সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাই এই সন্ত্রাসী কর্তৃক যাতে সংখ্যালঘু হিন্দু ও আদিবাসি রাখাইন সম্প্রদায়ের উপর কোন হামলা না হয়, তা নিশ্চিত করতে পাড়ায় মহল্লায় গিয়ে তাদের সুখ দু:খের কথা শুনেন এবং কতিপয় অসহায় পরিবারে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএনপি নেতারা।

এসময় উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: মহিউদ্দিন মুসুল্লী, সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান, বিএনপি নেতা মো: মনিরুজ্জামান, আবুল কালাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ সকলের উদ্দেশ্যে বলেন, কোন লোক যদি পাড়ায় মহল্লায় ঢুকে কোন রকমের সন্ত্রাসী কর্মকান্ড চালাতে চায় তাহলে তাদেরকে বেঁধে রেখে আমাদের সংবাদ দিবেন। সে যেইহোক আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিব।