ডিবি ছেড়ে দিয়েছে ৬ সমন্বয়ককে | Daily AjKaler Kontho

ডিবি ছেড়ে দিয়েছে ৬ সমন্বয়ককে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন
ডিবি ছেড়ে দিয়েছে ৬ সমন্বয়ককে

আজকালের কন্ঠ ডেস্ক : হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি)।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তাদেরকে ছেড়ে দেয় গোয়েন্দা সংস্থাটি। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

এর আগে গত ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে এবং গত ২৭ জুলাই মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।