মধুমতি নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে আরেকটি অজ্ঞাত ব্যক্তির লা,শ উদ্ধার | Daily AjKaler Kontho

মধুমতি নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে আরেকটি অজ্ঞাত ব্যক্তির লা,শ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
মধুমতি নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে আরেকটি অজ্ঞাত ব্যক্তির লা,শ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও একটি অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকা থেকে মধুমতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ঘাঘা এলাকার মধুমতী নদীতে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে। পরে এলাকার লোকজন স্থানীয় থানা ও নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে এসে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বড়দিয়া নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মোঃ বিল্লাল হোসেন বলেন, উপজেলার ঘাঘা এলাকা মধুমতী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এখনও নিহতের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।