টেকনাফে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃ-ত্যু | Daily AjKaler Kontho

টেকনাফে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃ-ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ৪:১১ অপরাহ্ন
টেকনাফে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃ-ত্যু

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারে টেকনাফের খারাংখালী স্টেশনে ক্যাবল অপারেটিং (ডিসলাইন) মেরামত কালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো.শামীম হোসেন।

মৃত্যু হওয়া হাবিব উল্লাহ ওরফে জাহাঙ্গির (১৮) টেকনাফের হোয়াইক্যংয়ের ইউনিয়নের কাঞ্জর পাড়ার বাদশা মিয়ার ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, সোমবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশন সংলগ্ন নাছর পাড়ায় জনৈক আব্দুল মুবিনের বাড়ির পাশে ডিস ও ওয়াইফাই সংযোগ লাইনের কাজ করতে যায়। এক পর্যায়ে ডিশ ও ওয়াইফাই লাইনের সংযোগ দিতে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন গাছের উপর উঠে।

এতে গাছটির মধ্য দিয়ে টানা বিদ্যুতের সংযোগ তারের সাথে অসতর্কতাবশত স্পর্শ হলে বিকট শব্দ হয়। এরপর সে অবচেতন হয়ে গাছের উপর আটকে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাইমুন মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনে।

পুলিশের এ উপ-পরিদর্শক জানান, পরে স্থানীয়দের সহায়তায় পার্শ্ববতী গয়ালমারা এলাকাস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব উল্লাহকে মৃত ঘোষণা করেন।

মৃতের লাশ নিজের বাড়িতে রয়েছে বলে জানান শামীম হোসেন।