চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার প্রতিবাদে শিক্ষার্থীদে মহাসড়ক অবরোধ | Daily AjKaler Kontho

চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার প্রতিবাদে শিক্ষার্থীদে মহাসড়ক অবরোধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার প্রতিবাদে শিক্ষার্থীদে মহাসড়ক অবরোধ

বরিশাল জেলা প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে তারা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টায় অবরোধ চলছিলো।

এসময় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে যায়। এতে সড়ক পথে সারাদেশের সঙ্গে বরিশালের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবরোধ রাত ৯টা পর্যন্ত চলতে পারে বলে জানিয়ে আন্দোলনকারীরা।এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সোমবার দুপর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ববির গ্রাউন্ড ফ্লোরে ফের বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর আবারও মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে তারা।

এছাড়া একই দাবিতে রোববার দিনগত রাতে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছি। অবিলম্বে হামলার বিচার করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।