মোরেলগন্জে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংকি বিতরণ | Daily AjKaler Kontho

মোরেলগন্জে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংকি বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
মোরেলগন্জে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংকি বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগন্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পানির ট্যাংকি বিতরন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯ টায় স্হানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিষনের সুবিধাভুগী হতদরিদ্র ৪২০ শিশু সদস্যের পরিবারকে ২০০০ লিটার ধারন ক্ষমতার পানির ট্যাংকি।

২২ টি বিদ্যালয়ে ৫০০০ লিটারের পানি ধারন ক্ষমতার ট্যাংকি বিতরন করা হয়।বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিষন এপি ম্যানেজার তপন মন্ডল,প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার,ইন্টার্ন নন্দিতা রিছিল,শিশু নিরাপত্তা এলিনা বৈদ্য,মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এমন শহিদুল ইসলাম,পৌর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব,সাংবাদিক গনেশ পাল প্রমুখ।