প্রথমবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শাহিন | Daily AjKaler Kontho

প্রথমবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শাহিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
প্রথমবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শাহিন

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : প্রথমবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহিন।

বুধবার (১২ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন কেন্দ্রে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম চট্টগ্রাম বিভাগের মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ২৯ মে বুধবার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয় লাভ করেন মো. শাহিন। তিনি ৫৪হাজার ৬৮৭ ভোটে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. শাহিনের নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট ফয়সাল পেয়েছেন ২২হাজার ১৭৭ভোট, মোঃ হাবিবুর রহমান রহমান হাবিব পেয়েছেন ৮হাজার ৪০৬ ভোট ও শহিদুল ইসলাম জুয়েল পেয়েছেন ৯ হাজার ৮৪১ভোট। এ উপজেলা নির্বাচনে ৮৬ হাজার ভোট কাস্ট করা হয়।