জিগাতলার সিঁড়ি থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু | Daily AjKaler Kontho

জিগাতলার সিঁড়ি থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ৩:১০ অপরাহ্ন
জিগাতলার সিঁড়ি থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর জিগাতলার একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মো. ইব্রাহিম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মে) সকালে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় এ ঘটনা ঘটে।

ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামাপুর গ্রামে। তিনি জিগাতলার ওই ভবনেরই নিরাপত্তাকর্মী ছিলেন।

ইব্রাহিমের সহকর্মী রবিউল বলেন, আমরা দুজনেই নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করি। আজ সকালের দিকে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় হঠাৎ ইব্রাহিম মাথা ঘুরে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।