বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলো পুলিশ | Daily AjKaler Kontho

বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলো পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলো পুলিশ

ভোলা প্রতিনিধিঃ- দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

গত বুধবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর নেতৃত্বে পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

পুলিশের মহৎ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে অনেক মানুষ হিটস্ট্রোক করছেন। মানুষ হিটস্ট্রোক না করেন সেই লক্ষ্যে ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর নির্দেশে তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি। পথচারীদের মধ্যে পানি ও খাবার স্যালাইন ও বিতরণ করা হয়।

এসময় এসআই মোঃ রেহান উদ্দিনসহ থানার অফিসারগন উপস্থিত ছিলেন।